কালীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

কালীগঞ্জে  ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

ফাইল ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ কোটচাঁদপুর সড়কের চারমাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নিহত জাহাঙ্গীর হোসেন মহেশপুর উপজেলার নাটিমা হাইস্কুল পাড়ার জলিল উদ্দীনের ছেলে। 

এ তথ্য নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, সকালে জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেলযোগে কালীগঞ্জের দিকে আসছিল। পথিমধ্যে উপজেলার চারমাইল নামক স্থানে পৌঁছানো মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।