শায়েস্তাগঞ্জ পৌর আ.লীগের উপ-প্রচার সম্পাদক গ্রেফতার
ছবি : প্রতীকি
হবিগঞ্জ জেলায় পুলিশের বিশেষ অভিযানে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খেলু মিয়া গ্রেফতার হয়েছেন।
মঙ্গলবার (৬ মে) দিনগত রাত ১০টায় এ বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গ্রফতার মো. খেলু মিয়া জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার তপাশী প্রকাশ পশ্চিম বড়চর গ্রামের মরহুম মনহর আলীর ছেলে।
মঙ্গলবার এ বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন, সন্ধ্যায় মো. খেলু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।