রামুতে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

রামুতে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

প্রতিকী ছবি

কক্সবাজারের রামুতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নুরুল আফসার নামের এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ সড়কের রামুর খুনিয়াপালং রাবেতা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নুরুল আবছার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাগলিরবিল ২নং ওয়ার্ডের আলী আহমদের পুত্র ও রাবেতা প্রেসিডেন্সিয়াল মাদ্রাসার সহকারী শিক্ষক।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, মাদ্রাসা থেকে ক্লাস শেষ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে একটি কাভার্ডভ্যানের সাথে আকস্মিক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এ সময় তার মোটরসাইকেলের পেছনে থাকা মামুন নামের মাদ্রাসার এক কর্মচারী লাফ দিয়ে প্রাণে বেঁচে যায়।

ওসি বলেন, ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি আটক করে রাখে স্থানীয়রা। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটককৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।