সাতক্ষীরায় ৬৫০ পিস গরান কাঠসহ ট্রাক জব্দ
সংগৃহিত ছবি।
সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন এলাকা থেকে মধু খামারিদের মধুর বাক্সে পরিবহনকালে পিকআপ থেকে সুন্দরবনের ৬৫০ পিস অবৈধ কাঁচা গরান, দুইটি পিকআপসহ ৫ জন মৌখামারিকে আটক করেছে বনবিভাগ ও সিপিজির সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন, কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের কেরামত তরফদারের ছেলে মো. আল আমিন(৩৫), একই গ্রামের মো. সামচুর রহমানের ছেলে মো. মনি (২৬), মৃত. কছিমুদ্দিন পাজীর ছেলে মো. মীর আলীসহ (৭৫) পাঁচ জন।
এবিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ ও সিপিজির সদস্যরা পিকআপে বহনকৃত অবৈধ গরান কাঠসহ তাদের আটক করে। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দুই লাখ টাকা জরিমানা আদায় সাপেক্ষে আটককৃতদের ছেড়ে দেয়া হয়েছে।