নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

গাইবান্ধায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে গোসলে নেমে সুমাইয়া আক্তার মারুফা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের খোলাহাটী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার মারুফা গাইবান্ধা পৌর শহরের থানাপাড়ার ছামিউল ইসলামের মেয়ে। সুমাইয়া ওই এলাকার কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে শিশু সুমাইয়া আক্তার মারুফা তার মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে যান। শনিবার দুপুর ১২টার দিকে কয়েকজন শিশু পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সুমাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানী শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।