বান্দরবানে ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১
সংগৃহীত
বান্দরবান জেলা সদরের রেইচা আর্মি চেকপোস্টে সেনাবাহিনীর তল্লাশিতে প্রায় ১৪ লাখ টাকার বিদেশি সিগারেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার (১১ মে) সকালে পূরবী পরিবহনের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে সেনাসদস্যরা ১৭টি কার্টনে রাখা ভারতীয় ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট জব্দ করেন।
এসময় সিগারেট পাচারের সঙ্গে জড়িত সন্দেহে সেলিম নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
জব্দকৃত সিগারেটগুলোর উৎপত্তি ভারত, মিয়ানমার বা থাইল্যান্ড—এমনটাই ধারণা করছে কর্তৃপক্ষ। আটক সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। সেনাবাহিনীর এই তৎপরতায় সীমান্তপথে অবৈধ সিগারেট চোরাচালান রোধে বড় সাফল্য এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।