‘ইলিয়াস আলীর গুম ও খুনের রহস্য উন্মোচন করতে হবে’
সংগৃহীত ছবি
আধিপত্যবাদী ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে শাহাদাতবরণকারী বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম ও খুনের প্রকৃত রহস্য উন্মোচন করার দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।
একইসঙ্গে ফারাক্কা, গজলডোবা ও টিপাইমুখ বাঁধসহ সকল বাঁধের ফলে ভারতের পানি আগ্রাসনে ৫৪ বছরে বাংলাদেশের কী পরিমাণ ক্ষতি হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ক্ষতিপূরণে সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে দলটি।
ফারাক্কা লংমার্চ দিবস শুক্রবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের দাবিতে সমাবেশে এ দাবি জানায় জাতীয় বিপ্লবী পরিষদ।
জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মাদ শামসুদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের যুগ্ম-আহবায়ক সাইয়েদ কুতুব, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. তোফায়েল হোসেন ও রাজু আহমেদ সদর, এবং বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান প্রমুখ।
শামসুদ্দীন বলেন, ফারাক্কা, গজলডোবা ও টিপাইমুখ বাঁধসহ সকল বাঁধের ফলে ৫৪ বছরের ক্ষতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে। দেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব বিরোধী হাসিনা-মোদি, হাসিনা-মনমমোহন চুক্তি বাতিল করতে হবে। সীমান্তে নির্বিচারে বাংলদেশি হত্যার বিচারে আন্তর্জাতিক আদালতে প্রার্থী হতে হবে।
তিনি আরও বলেন, আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে পানি লুটের মাধ্যমে বাংলাদেশকে মরুভূমিতে রূপান্তরের চক্রান্ত রুখে দিতে বাংলাদেশ-চীন-পাকিস্তান পানি মৈত্রী জোট গঠন করতে হবে। ১৬ মে ফারাক্কা দিবস জাতীয়ভাবে পালন করতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোহাম্মাদ শামসুদ্দীন, জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম-আহবায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব গালীব ইহসান ও আব্দুস সালাম, জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় পরিষদ সদস্য মো. তোফায়েল হোসেন ও রাজু আহমেদ সদর, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহবায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, সরকারি মাদ্রাসা-ই- আলিয়া শাখার সদস্য সচিব মো. জিনাত হোসেন ও সহকারী সদস্য সচিব মো. সোহাগ প্রমুখ।