চকরিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

চকরিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

প্রতিকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের সুরাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ফজুমিয়াজির চর পাড়া এলাকার মৃত কপিল উদ্দিন ছেলে মোহাম্মদ কাইছার (২৮) ও লক্ষ্যারচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জিদ্দাবাজার এলাকার আফজাল হোসেনের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৩১)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হয়। ট্রাকের চালক ও হেলপার পালাতক রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।