টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

ছবি : প্রতীকি

নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শামছুল হককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) রাতে টুঙ্গিপাড়া থানা পুলিশ চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শামছুল হক টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের সিরাজ শেখের ছেলে।
টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হককে গ্রেফতারের তথ্য তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম।

ওসি গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুনিয়া বাজার থেকে সরকার নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামচুল হককে গ্রেফতার করা হয়েছে। 
ওসি আরও বলেন, তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত হোসেন দিদার হত্যা, টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলাসহ একাধিক মামলার এজাহার নামীয় আসামি। আজ শনিবার আদালতের মাধ্যমে শামছুল হককে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।