সারাদেশে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরও ১৪৯২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরও ১৪৯২

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৯২৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৬৭ জন।

রোববার (১৮ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরও ৫৬৭ জনকে। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৪৯২ জনকে।

তিনি আরও বলেন, বিশেষ এ অভিযান চলমান থাকবে।