সাজার বিরুদ্ধে ডা. জোবাইদা রহমানের আপিল শুনানি বৃহস্পতিবার

সাজার বিরুদ্ধে ডা. জোবাইদা রহমানের আপিল শুনানি বৃহস্পতিবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান

দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি বৃহস্পতিবার। 

বুধবার (২১ মে) সকালে বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানির জন্য এ দিন ধার্য করেন।

এর আগে, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জোবাইদা রহমানকে জামিন দেন আদালত।

২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

৫ আগস্টের পর আপিলের শর্তে জোবাইদা রহমানের সাজা ১ বছর স্থগিত করে সরকার। ১৭ বছর পর ৬ মে বেগম জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডা. জোবাইদা রহমান। জোবাইদা রহমানের আইনজীবীরা বলছেন, রাজনীতি থেকে জিয়া পরিবারকে দূরে রাখতেই তারেক রহমান ও তার স্ত্রীকে সাজা দেওয়া হয়। আপিল শুনানি হলে খালাস পাবেন তারেক-জোবাইদা দম্পতি।