তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

ছবি : প্রতীকি

সুনামগঞ্জের তাহিরপুরে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এলাকায় ‘ইয়াবা সম্রাট’ নামে পরিচিত শাহজাহান মিয়া পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৩ মে) গভীর রাতে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শিমুলতলা গ্রামে অভিযান চালিয়ে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তিনজনকে আটক করে।

আটককৃতরা হলেন, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বারহাল গ্রামের ফারুক মিয়া (৩৬), শিমুলতলা গ্রামের মো. রানা (২১) ও কামড়াবন্দ গ্রামের সারোয়ার মিয়া (১৯)।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই হাফিজুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শাহজাহান মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে হাতেনাতে আটক করা গেলেও মূল ব্যবসায়ী শাহজাহান পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় পলাতক শাহজাহানকে আসামি করে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার তাদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।