বোচাগঞ্জে লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
ফাইল ছবি।
দিনাজপুরের বোচাগঞ্জে গলায় লিচুর বিচি আটকে ছয় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৪ মে) দুপুর ১টার দিকে বোচাগঞ্জ উপজেলার ১ নম্বর নাফানগর ইউনিয়নে ধনী পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আরফান। সে ১ নম্বর নাফানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ধনী পাড়ার বাসিন্দা মোমিনের ছেলে।
পরিবার সূত্রে জানায় যায়, শিশু আরফানকে লিচু খাওয়ানোর সময় অসাবধানতাবশত গলায় বিচি আটকে যায়। এসময় পরিবারের লোকজন দ্রুত বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা শুনেছি। এটি একটি দূর্ঘটনা।শিশুর চাচা আল মোবারক গলায় লিচুর বিচি আটকে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।