সিলেটে ৩ হাজার ৭৮০ পিস ইয়াবাসহ আটক ১

সিলেটে ৩ হাজার ৭৮০ পিস ইয়াবাসহ আটক ১

ছবিঃ সংগৃহীত।

সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন চারখাই বাজার এলাকা থেকে ৩ হাজার ৭৮০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।রোববার (২৫ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব।

জানা যায়, সকাল ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের র‍্যাব-৯ এর একটি অভিযানিক দল জেলার বিয়ানীবাজার থানাধীন চারখাই বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ৩ হাজার ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় র‌্যাব ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃত মো. মঈন উদ্দিন জকিগঞ্জ থানার উত্তরকুল গ্রামের বাসিন্দা। তিনি মৃত আয়াছ আলীর ছেলে।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ইং সনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান শহিদুল ইসলাম।