দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৫৮১ জন

দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৫৮১ জন

ছবি : প্রতীকি

দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৫৮১ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৬৯ জনকে।

সোমবার (২৬ মে)  পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন।

দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৫৮১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৬৯ জন ও অন্যান্য অপরাধে গ্রেফতার আরও ৬১২ জন।

এছাড়া অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।