গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

প্রতিকী ছবি

কুড়িগ্রামের রাজারহাটে গরু বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুল খালেক (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।সোমবার (২৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে রাজারহাট-তিস্তা রেল সড়কের মণ্ডলের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক রাজারহাট সদর ইউনিয়নের দেবীচরণ গ্রামের বাসিন্দা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল খালেক প্রতিদিনের মতো মণ্ডলের বাজার এলাকায় তার গৃহপালিত কয়েকটি গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান। বিকেল সাড়ে ৫টার দিকে কুড়িগ্রাম-তিস্তাগামী রমনা লোকাল ৪২১ ডাউন ট্রেনটি রাজারহাট স্টেশন থেকে ছাড়ার পর লাইনের ওপর থাকা এক গরুকে সরাতে যান তিনি। এ সময় পা পিছলে লাইনের ওপর পড়ে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে রেল পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।