সিরাজগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
ফাইল ছবি।
সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে প্রশান্ত (১৪) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।রোববার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাস্থান গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহত প্রশান্ত একই গ্রামের হিরন বসাকের ছেলে। সে স্থানীয় সোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।স্থানীয় ইউপি সদস্য বুলন চন্দ্র বসাক বজ্রপাতে নিহতের বিষয়টি গণমাধ্যমকর নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে বাড়ির পাশের একটি জমিতে ধান কাটার কাজ করছিল প্রশান্ত। এসময় হালকা বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে প্রশান্ত। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান গণমাধ্যমকে বলেন, বজ্রপাতের মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত কেউ জানাননি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।