আশুগঞ্জে ২ হাজার বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

আশুগঞ্জে ২ হাজার বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রায় ২ হাজার বোতল ফেনসিডিলসহ শেখ শাখাওয়াত হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রোববার (১ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সোহাগপুর আব্বাস উদ্দিন কলেজের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এ সময় ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।আটক

শেখ শাখাওয়াত হোসেন (৪০) ঢাকা জেলার গেন্ডারিয়া উপজেলার ডিস্টিলারি (১২৯/৪/১) এলাকার শেখ সাঈদ হোসেনের ছেলে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বিল্লাল হোসেন জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়ককের আশুগঞ্জ সোহাগপুর আব্বাস উদ্দিন কলেজের সামনে আশুগঞ্জ থানার সাব ইন্সপেক্টর নুরন্নবীর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় একটি সাদা রংয়ের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে মোট ১৯৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকারে থাকা শেখ শাখাওয়াত হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে জনসম্মুখে জব্দ করা ফেনসিডিল গণনা করে ও প্রাইভেটকারসহ জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

ওসি জানান, এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।