রাঙ্গামাটিতে হ্রদে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ
ছবিঃ সংগৃহীত।
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে দশম শ্রেণির শিক্ষার্থী এক কিশোর নিখোঁজ হয়েছে। বুধবার দুপুরে শহরের রাজবাড়ী ঘাটে এই ঘটনা ঘটে।
নিখোঁজ কিশোরের নাম দীপেন চাকমা। সে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।স্থানীয়া জানান, দীপেন চাকমা স্থানীয় চক্রপাড়ার মহেশ্বর চাকমার একমাত্র সন্তান।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে তিন বন্ধু মিলে সাঁতার কাটতে কাটতে হ্রদের মাঝখানে চলে যায়। পরে দুই বন্ধু ঘাটে ফিরে এসে লক্ষ করেন দীপেন চাকমা নেই। তাৎক্ষণিক বিষয়টি পরিবারকে অবহিত করলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
পরে রাঙামাটির ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধার অভিযান শুরু করে। বেলা ৩টার দিকে তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনীর ডুবুরি দলও।
পরে রাঙামাটির ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধার অভিযান শুরু করে। বেলা ৩টার দিকে তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনীর ডুবুরি দলও।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। আমাদের পাশাপাশি স্থানীয়রাও জাল ফেলে খোঁজাখুঁজি করেন। পরে আমাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনীর ডুবুরি দল। অনেক খোঁজাখুঁজির পরও দীপেন চাকমাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আলোক স্বল্পতার কারণে আজকের উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে আবার অভিযান শুরু করা হবে।’