পঞ্চগড়ে সুপারির বস্তা থেকে ফেনসিডিল উদ্ধার

পঞ্চগড়ে সুপারির বস্তা থেকে ফেনসিডিল উদ্ধার

সংগৃহীত ছবি

পঞ্চগড়ে সুপারির বস্তা থেকে ৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে সেনাবাহিনী। 

শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় কেন্দ্রীয় বাসটার্মিনালে সাগরিকা নামে নারায়নগঞ্জগামী নৈশ্য কোচে সুপারির বস্তা তোলার সময় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। 

পরে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে বস্তার ফেনসিডিলগুলোর মালিককে পাওয়া যায়নি। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পরিবহন শ্রমিক নেতা এবং সেনাসদস্যরা জানান, সাগরিকা নামে নৈশ্য কোচ নারায়নগঞ্জের উদ্দেশ্যে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রওয়ানা হবে। এ সময় নারায়নগঞ্জের মাইকেল নাম লেখা একটি সুপারির বস্তা বাচ্চু নামে এক কুলি কোচটিতে তুলছিল। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী এসে বস্তা সার্চ করতে বলেন। অস্বাভাবিক শব্দ হওয়ায় বাচ্চুকে সেনাসদস্যরা বস্তাটি কাটতে বলেন। পরে সুপারির বস্তা কেটে ৩৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়। 

সদর থানা পুলিশ জানায়, সেনাসদস্যদের মাধ্যমে উদ্ধার হওয়া মাদকগুলোর মালিক নির্ণয়ে কাজ করছি সেই সঙ্গে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।