সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৫৬৭

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৫৬৭

প্রতিকী ছবি

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে আরও ১ হাজার ৫৬৭ জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১২৩ এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৪৪ জন।

শুক্রবার পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ১ হাজার ৫৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১টি রিভলভার, ১টি এলজি, ১টি ওয়ান শুটারগান, ১৩ রাউন্ড গুলি, ২টি গুলির খোসা ও ১টি বার্মিচ চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সারা দেশের অপরাধ দমনে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।