লালমনিরহাট সীমান্তে ফের ১২ জনকে পুশইন

লালমনিরহাট সীমান্তে ফের ১২ জনকে পুশইন

ফাইল ছবি

লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার তিনটি সীমান্ত দিয়ে আবারও ১২ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে তিনজনকে পুশইন করা হলে স্থানীয়রা তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। একই উপজেলার পূর্ব সারডুবি সীমান্তেও বিএসএফ তিনজনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা ব্যর্থ হয়।

পাটগ্রামের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে আরও ছয়জন নারী-পুরুষকে পুশইন করে বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয়রা তাদের কাঁটাতারের বেড়ার এপারে ফিরিয়ে দেয়। বিজিবি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে।