বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

ছবি : প্রতীকি

পাবনার চাটমোহর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন রতন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের মেঘারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার পর আনোয়ার হোসেন রতন কোদাল দিয়ে তার বসত ঘরের মাটির মেঝে সমান করার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত ফ্রিজের তারে কোদালের কোপ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ির এস আই আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।