পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ফাইল ছবি।

পটুয়াখালীতে নিজ বসতঘ‌রে বিদ্যুতের কাজ কর‌তে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে মো. জুবায়ের জোমাদ্দার নামে এক যুবকের মৃত্যু হ‌য়ে‌ছে। সোমবার সকা‌লে পটুয়াখালী সদর উপ‌জেলার লাউকাঠি ইউনিয়নের জামুরা গ্রামে এ ঘটনা ঘ‌টে।

লাউকাঠি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বর মো. ছিদ্দিক মিরা জানান, মো. আবুল জোমাদ্দারের ছেলে মো. জুবায়ের জোমাদ্দার (১৮) সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে নিজের বাসার রুমে বিদ্যুতের সংযোগ লাইনের কাজ করতে ছিল। এ সময় বিদ্যুতের শক পেয়ে তার মৃত্যু ঘটে।

স্থানীয়রা জানান, জুবায়ের ঢাকায় অটো চালক ছি‌লেন এবং মাঝে মধ্যে বিদ্যুতের কাজ করতো। কোরবানির ছুটিতে বাড়ি আসেন তি‌নি। ঘটনার সময় নিজের রুমে বিদ্যুত লাইন সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুতে শকে তার মৃত্যু ঘটে। এ মৃত্যর ঘটনায় জোবায়েরের বাড়িতে শোকের মাতম চলছে।