মহেশপুর সীমান্ত দিয়ে দুই দিনে ১৬ জনকে পুশইন

মহেশপুর সীমান্ত দিয়ে দুই দিনে ১৬ জনকে পুশইন

ফাইল ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে দুই দিনে ১৬ বাংলাদেশিকে পুশইন করালো ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত সোমবার ও মঙ্গলবার (১৬ জুন) রাতের এ ঘটনায় বিজিবি সদস্যরা পুশইনকৃতদের আটক করেছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে মহেশপুর উপজেলার লড়াঘাট শ্যামকুড় সীমান্ত দিয়ে ১০ জন (২ পুরুষ, ৫ নারী ও ৩ শিশু) ও সোমবার রাত ৯টার দিকে বাঘাডাঙ্গা খোশালপুর সীমান্ত দিয়ে ৬ জন নারী-পুরুষ ও শিশুকে পুশইন করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বিএসএফ কর্তৃপক্ষ পতাকা বৈঠকের মাধ্যমে পুশইনের আগে বাংলাদেশি সীমান্তরক্ষীদের অবহিত করে। আটক ব্যক্তিদের দাবি- তারা কাজের খোঁজে ভারতে গিয়েছিলেন এবং সেখানেই বিএসএফের হাতে আটক হন।

মহেশপুর ৫৮-বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।