৫০০ থেকে ৫ রান দূরে থামলো বাংলাদেশ
সংগৃহীত
হাসান মাহমুদ-নাহিদ রানা দ্বিতীয় দিন অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। দুজনই অপরাজিত ছিলেন শূন্য রানে। তৃতীয় এই দুই টেল এন্ডার মাঠে নেমেছেন রান বাড়ানোর আশায়।
অস্বস্তিতে দ্বিতীয় দিন শেষ
৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে বুধবার দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এই ইনিংসে ৫০০ কিংবা তারও বেশি করার পরিকল্পনা ছিল দলের। কিন্তু এখন ৫০০-ও হয় কিনা সেটা নিয়েই রয়েছে শঙ্কা। ৬১ রান তুলতে ৫ উইকেট হারিয়ে চরম অস্বস্তিতে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ শিবির। মুশফিক ১৬৩ ও লিটন ৯০ রানে ফেরার পর মূলত পতনের শুরু। জাকের আলীরা কেউ হাল ধরতে পারেননি।