রাজধানীতে গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজধানীতে গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিকি ছবি

রাজধানীর পশ্চিম পান্থপথ এলাকায় গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. আবু রায়হান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ‌‌

মৃতের সহকর্মী রাসেল মিয়া জানান, বিকেলে পশ্চিম পান্থপথে অফিসের পাশেই রায়হান আম গাছে ওঠে। এ সময় লোহার পাইপ দিয়ে আম পাড়তে গিয়ে গাছের ওপরে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ হয়।

এতে রায়হান বিদ্যুৎস্পৃষ্টে গাছ থেকে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ‌

রায়হান ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ রাউলের চর গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। বর্তমানে, পশ্চিম প্রান্তপথে অফিসেই থাকতেন তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।