বাস-ট্রাকের অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ
ফাইল ছবি
সড়ক পরিবহন আইন অনুযায়ী সারাদেশে চলাচল করা বাস-ট্রাকের অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করে আদেশ জারি করেছে সরকার। এই আদেশ আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিনের ১৯ জুন সই করা প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৩৬ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার বাস মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যান প্রভৃতি মালবাহী মোটরযানের ক্ষেত্রে ২৫ বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করল।
আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ আগামী ১ জুলাই থেকে কার্যকর করা হবে।