হাতিবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

হাতিবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ফাইল ছবি।

লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোর্শেদা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কশাইটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোর্শেদা বেগম ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা কাল্টু মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, বিকেলের দিকে মোর্শেদা বেগম বাড়ির কাজে ব্যবহৃত একটি বৈদ্যুতিক যন্ত্রে হাত দিলে হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টংভাঙ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুনুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।