যশোরের অভয়নগরে কৃষকদল নেতা তরিকুল হত্যা মামলার আসামী সুদিপ্ত ডিবি’র হাতে গ্রেফতার; আদালতে স্বীকারোক্তি প্রদান
ছবি: সংগৃহিত
যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে চাঞ্চল্যকর কৃষকদল নেতা তরিকুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামী পল্লব বিশ্বাস@সুদিপ্ত(২৭) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
ডিবি অফিসের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৩ জুন রাতে ডিবি’র অফিসার জনাব মোঃ মঞ্জুরুল হক ভুইয়া, এসআই অলক কুমার দে, এসআই শিবু মন্ডলসহ সংগীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি টিম যশোর জেলা মণিরামপুর থানা এলাকায় বিশে অভিযান পরিচালনা করে।
অভিযানে তরিকুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামী পল্লব বিশ্বাস ওরফে সুদিপ্ত (২৭) কে মণিরামপুরের সুজাতপুর এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুদিপ্ত সুজাতপুর গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে।
সুদিপ্ত’র বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র-খুন-মাদকসহ থানায় পাঁচটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে তরিকুল হত্যার মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে সুদিপ্ত।