মেটা ও সিটিটিসির মধ্যে বিজনেস কমিউনিকেশন বিষয়ক সভা অনুষ্ঠিত

মেটা ও সিটিটিসির মধ্যে বিজনেস কমিউনিকেশন বিষয়ক সভা অনুষ্ঠিত

সংগৃহীত

মেটা প্লাটফর্মস ইনকরপোরেশনের সঙ্গে সিটিটিসির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) মিন্টো রোডে ডিএমপির সিটিটিসি সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহ্জাহান হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় ডিএমপির সিটিটিসি, ডিবি ও আইএডির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 

সভায় অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে বিজনেস রেকর্ড পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জগুলো উল্লেখ করা হয়। 

এছাড়া ফেসবুক বিজনেস রেকর্ডস, কন্টেন্ট টেকডাউন পলিসি ও ফেসবুক কমিউনিটি গাইডলাইন সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। 

মেটার পক্ষ থেকে প্রতিষ্ঠানটির বাংলাদেশ ও ভারত বিষয়ক ল এনফোর্সমেন্ট আউটরিচ কর্মকর্তা কৃষ্ণ মহাজন চৌধুরি এ আলোচনায় অংশগ্রহণ করেন। কীভাবে সফলভাবে ইনফরমেশন রিকোয়েস্ট প্রেরণ করতে হয় তার ওপর তিনি বিস্তারিত আলোকপাত করেন।

মতবিনিময় সভায় সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম বলেন, এ মতবিনিময় সভা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরাধ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এছাড়া এর মাধ্যমে তদন্তকারী কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত অপরাধ তদন্ত সক্ষমতা বৃদ্ধি করবে মর্মে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।