নোবিপ্রবির হল থেকে মাদক উদ্ধার, দুই শিক্ষার্থী বহিষ্কার

নোবিপ্রবির হল থেকে মাদক উদ্ধার, দুই শিক্ষার্থী বহিষ্কার

ফাইল ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আব্দুল মালেক উকিল হল থেকে গাজা উদ্ধার করেছে হল প্রশাসন। এ ঘটনায় অভিযুক্ত ২ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে হলের ২০৯ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তানভীর সরকার ও উসাইং সি।

এ বিষয়ে হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. তসলীম মাহমুদ বলেন, আমরা মালেক হলের ২০৯ নাম্বার রুমে সিট সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে যাই। আমাদের কাছে পূর্বে কিছু তথ্য ছিলো। তাই রুমের লকারে তল্লাশি চালালে আমরা মাদকগুলো পাই। আমরা সঙ্গে সঙ্গে রুমে তালা লাগিয়ে দিই এবং দুই শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করি। তাদের থেকে লিখিত স্বীকারোক্তি নেওয়া হয়েছে। আমি প্রক্টর বরাবর একটি আবেদন করেছি। যাতে তারা বিষয়টি তদন্ত করে বিশ্ববিদ্যালয় আইন অনুসারে তাদেরকে শাস্তির আওতায় আনে।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহকারী প্রক্টর জাকিউল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।