কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতির রূপালী সুপার সার্ভিস নামে এক বাসের ধাক্কায় আবুল হাসেম ভূঁইয়া (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার মহাসড়কের হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (৩ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।

নিহত ব্যবসায়ীর মো. আবুল হাসেম ভূঁইয়া জেলার দেবিদ্বার উপজেলার ছবিনগর গ্রামের মৃত সিরাজুল ইসলাম ভূঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হাসেম বাড়ি থেকে রওনা হয়ে মাধাইয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে হাড়িখোলা মাজার এলাকায় এসে মহাসড়ক পারাপারের সময় কুমিল্লামুখী রূপালী সুপার সার্ভিস নামে এক বাসের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত বাসটি থানায় নেওয়া হয়েছে।