শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

ফাইল ছবি

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আক্তার সরদার (৩৪) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আক্তার সরদার শরীয়তপুর সদর পৌরসভার স্বর্ণঘোষ এলাকার নূর হোসেন সরদারের বড় ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে এক প্রতিবেশীর বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় আক্তার সরদার হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।