কামরাঙ্গীরচরে কাপড়ের গোডাউনে আগুন

কামরাঙ্গীরচরে কাপড়ের গোডাউনে আগুন

সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীচর থানার টেকের হাট এলাকায় কাপড়ের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টা ১০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান। 

তিনি বলেন, একটি কাপড়ের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কিভাবে আগুন লেগেছে সে বিষয়টি জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো তথ্যও নেই।