নড়াইলে কুকুরের কামড়ে আহত ১০
প্রতিকী ছবি
নড়াইলের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের কুকুরে কামড়িয়ে আহত করে। আহতদের নড়াইল আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নড়াইলের সীমান্তবর্তী গঙ্গারামপুর গ্রামে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৩ জন আহত হয়। তারা হলো- ওই গ্রামের ইমরান, মফিজ ফকিরের ছেলে ৮ বছরের শিশু তানভির রহমান ও শিমুলের ছেলে সামিউল।
নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকার রাসেল মিয়ার ছেলে ৫ বছরের শিশু আবু রায়হান, রাসেল মিয়ার স্ত্রী লাইজু বেগম, একই এলাকার ফসিয়ার রহমানের স্ত্রী জেলেখা বেগম, জাহির মোল্যার ছেলে ইমন মোল্যা, আবু সাঈদের ছেলে চঞ্চল মোল্যা, মনিরুল ইসলামের মেয়ে ৫ বছরের শিশু রাবেয়া, পৌরসভার ভওয়াখালী এলাকার কবির হোসেনের স্ত্রী রেশমা বেগমকে কুকুরে কামড়িয়ে আহত করেছে। আহতরা সবাই নড়াইল আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসধীন আছেন।