পাবনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ফাইল ছবি।
পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশনে ট্রেনে কাটা পড়ে আকাশ বাসফোর নামে এক যুবক দ্বিখণ্ডিত হয়ে গেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
আকাশ বাসফোর (২৬) শহরের দরিনারিচা এলাকার রোমেজ বাসফোরের ছেলে। তিনি হরিজন সম্প্রদায়ের সদস্য। তার নিয়মিত নেশা করার অভ্যাস ছিল বলে স্বজনরা জানান।
খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
ফায়ার লিডার মিলন হোসেন জানান, দুপুরে ঢাকা অভিমুখী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে উক্ত যুবক কাটা পড়েন। ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে জানান তিনি।