দেশের সর্ববৃহৎ সিরাত অলিম্পিয়াড উদ্বোধন

দেশের সর্ববৃহৎ সিরাত অলিম্পিয়াড উদ্বোধন

সংগৃহীত

বাংলাদেশে রাসুল মুহাম্মদ (সা.) এর জীবনী চর্চার প্রসারে এক অভিনব উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড-২০২৫। এই অলিম্পিয়াড শুধুমাত্র প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি নবী করিম (সা.) এর আদর্শ জীবনচর্চার প্রতি তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই আয়োজন করা হচ্ছে। অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী আয়োজন গত ১০ জুলাই অনুষ্ঠিত হয়েছে। রেজিস্ট্রেশন চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত।

সিরাত অলিম্পিয়াডের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থী ও নাগরিক সমাজের মাঝে রাসূল (সা.) এর জীবনাদর্শ, চরিত্র, ও মানবিক গুণাবলির প্রচার। ২০২৫ সালের এই আয়োজনটি দেশব্যাপী পরিচালিত হবে এবং এতে যেকোনো শ্রেণিপেশার পুরুষ ও নারী অংশগ্রহণ করতে পারবেন। 

এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট আলেম ও মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ রফিকুল ইসলাম মাদানী এবং সমাপনী বক্তব্য প্রদান করেন তানজীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। তাদের প্রাঞ্জল ও প্রেরণাদায়ক বক্তব্য অংশগ্রহণকারীদের মাঝে ধর্মীয় অনুপ্রেরণা ও দিকনির্দেশনা প্রদান করে।

বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড-২০২৫ এর চ্যাম্পিয়ন পাবেন ওমরা পালনের সুযোগ ও গোল্ড মেডেল, রানার আপ পাবেন ল্যাপটপ ও সিলভার মেডেল। এছাড়া সকল ফাইনালিস্টের জন্য থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং প্রত্যেক অংশগ্রহণকারী পাবেন পার্টিসিপেশন সার্টিফিকেট।

প্রতিযোগিতার নির্ধারিত সিলেবাস, অলিম্পিয়াডের নিজস্ব সংকলন ‘নববী দর্পণ’। একইসঙ্গে উক্ত বইয়ের মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশনের জন্য ওয়েবসাইট উন্মুক্ত করা হয়েছে। ২০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে সিলেবাস নির্ধারিত বইটি দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।

এই উদ্যোগ নিঃসন্দেহে দেশের শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। যেখানে আজকের তরুণ সমাজ প্রযুক্তি নির্ভর ও তথ্যপ্রবাহে বিভ্রান্ত, সেখানে এই ধরনের প্রতিযোগিতা তাদের অন্তর্নিহিত নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে পারে।

এই ব্যতিক্রমী আয়োজন আমাদের নৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির এক মাইলফলক হয়ে উঠবে— এমনটাই প্রত্যাশা।