ফেনী সদরে বিনামূল্যে ৩৫০টি তাল গাছের চারা পেলেন কৃষকরা

ফেনী সদরে বিনামূল্যে ৩৫০টি তাল গাছের চারা পেলেন কৃষকরা

সংগৃহীত

ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নে কৃষকদের মাঝে বিনামূল্যে ৩৫০টি তাল গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ফেনী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে তালিকাভুক্ত কৃষকদের হাতে চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন কুমার রায়, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কাজী মনসুর আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, শিপন চৌধুরী, নাজমুল হাসান ভূঁইয়া, পলাশ চন্দ্র দাস, খোন্দকার মো. জহির উদ্দিন ও মো. হানিফ।

তাল গাছের চারা বিতরণকালে কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা এবং প্রান্তিক পর্যায়ের কৃষকরাও উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ‘২০২৪-২৫ অর্থবছরে উন্নত জাতের তাল চারা ব্যবহার করে তালের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি ইউনিয়নে ২৫টি করে মোট ৩৫০টি চারা বিতরণ করা হয়েছে।’