যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

ছবি : সংগৃহীত

যশোর জেলার অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি এলাকায় গত ২২ মে সংঘর্ষের জেরে অজ্ঞাতনামা ব্যক্তিরা ১৪টি পরিবারের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। 

পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি মেরামত/পুনঃনির্মাণ ও প্রয়োজনীয় আসবাবপত্র প্রদানের উদ্যোগ গ্রহণ করে। গত ১২ জুলাই কাজ সম্পন্ন হয় এবং মঙ্গলবার জিওসি ৫৫ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মেরামত/পুনঃনির্মাণকৃত ঘরবাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র হস্তান্তর করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতি বিষয়টি জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এই মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সেনাবাহিনী শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছে।