বাংলাদেশ
নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫
সংগৃহীত
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চার জন।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।