টি-সিরিজে মুক্তি পেল ইশতিয়াক ও শুভর গান

টি-সিরিজে মুক্তি পেল ইশতিয়াক ও শুভর গান

ছবিঃ সংগৃহীত

উপমহাদেশের অন্যতম অডিও ভিজ্যুয়াল প্লাটফর্ম টি-সিরিজ থেকে প্রকাশ হলো ইশতিয়াক আহমেদের লেখা দ্বিতীয় গান ‘আজও বলতে পারিনি’।

এর আগে প্রকাশ হয়েছিলো তার লেখা প্রথম গান, ‘ভালোবাসি অকারণ’। যা গেয়েছিলো তানজীব সারোয়ার।

এবারের গানটি গেয়েছে বাংলাদেশের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী জিসান খান শুভ।

সুর ও সংগীত করেছেন বরাবরের মতো টলিউডের অন্যতম সংগীত পরিচালক প্রসেনজিৎ ডাব্বু ঘোষাল।

গানটি নিয়ে ডাব্বু বলেন, ‘ইশতিয়াক আহমেদের এই লিরিকটা অনবদ্য হয়েছে, যা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো করবার। এবং শুভ দারুণ গায়কীতে সেটা দাগ কাটার মতো একটা গান হয়েছে।আশা করি সকলের ভালো লাগবে।’

গানটি ২৩ জুলাই টি সিরিজ বাংলা চ্যানেলে অবমুক্ত হয়েছে। গানটি ভিডিও নির্মাণ করেছেন আদিত্য পাল।