সাঁতার না জানায় পুকুরে নেমে প্রাণ গেল নারীর
প্রতিকি ছবি
লালমনিরহাটের আদিতমারীতে পানিতে ডুবে হাজেরা বেগম (১৪) নামের নারীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। হাজেরা বেগম পশ্চিম পাড়ার গার্মেন্টস শ্রমিক আবুল হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি মহিলা মাদরাসার ছাত্রী।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে তিন বোন মিলে গোসল করতে বাড়ীর পাশে পুকুরে যায়।
হাজেরা পুকুরে নামলেও বাকি দুই বোন পুকুরে নামেনি। একপর্যায়ে সে একাই পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় গভীর পানিতে ডুবে যায়। পরে তার বোন বাড়ির লোকজনকে জানালে তারা পুকুরে নেমে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে শুরু করে।
এলাকার লোকজন দীর্ঘ সময় বিভিন্ন কৌশল অবলম্বন করেও লাশের সন্ধান না পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে চলে আসে।
তাদের ডুবুরি না থাকায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দিলে তারা এসে রাত সাড়ে ১১টার দিকে গভীর পানি থেকে লাশ উদ্ধার করে নিহত পরিবারের নিকট হস্তান্তর করেন।
আদিতমারী ফায়ার সার্ভিসের ইনচার্জ নিতাই চন্দ্র জানান, রংপুর থেকে আসা ডুবুরি ইউনিট এসে ১০ মিনিটের চেষ্টার পর পুকুরের গভীর পানি থেকে উদ্ধার কাজ সম্পন্ন করে।