শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম ইউটিএল
ছবি: সংগৃহীত
গণঅভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে সারাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষকদের সংগঠন বিশ্ববিদ্যালয় শিক্ষক লিংক (ইউটিএল)। আগামীকাল শনিবার (২৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বেলা ১১টায় নতুন এই শিক্ষক সংগঠনের আত্মপ্রকাশ হবে।
বিষয়টি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বলেন, আমাদের এ সংগঠন ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে গঠিত হতে যাচ্ছে। এ সংগঠনের মূল প্রতিপাদ্য হলো- জ্ঞান, বিশ্বাস, আত্মমর্যাদা ও স্বাধীনতা। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল কাজ হবে- শিক্ষা ও গবেষণার মান সমুন্নত রাখা, শিক্ষকগণের মর্যাদা রক্ষা ও স্বাধীনভাবে শিক্ষকতা পেশায় মনোনিবেশসহ শিক্ষাক্ষেত্রের সাথে সম্পৃক্ত বিষয়ের উপর কাজ করা।
তিনি আরও বলেন, গত ১৫ জুলাই আমরা সংগঠনটির আত্মপ্রকাশের কথা ঘোষণা দেওয়ার পরপরই দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ যেভাবে সাড়া দিয়ে আমাদের এ প্লাটফর্মের সাথে যুক্ত হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করছেন তা আশাব্যঞ্জক। আমরা আশা রাখি, শিক্ষাক্ষেত্রে আমাদের যে দীর্ঘদিনের সমস্যা রয়েছে তা এই সংগঠনের মাধ্যমে সম্মিলিতভাবে সমাধান করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।
পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানা যায়।
আগামীকাল শনিবার (২৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বেলা ১১টায় নতুন এই শিক্ষক সংগঠনের আত্মপ্রকাশ হবে।