গুলিস্তানে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

গুলিস্তানে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

প্রতিকী ছবি

রাজধানীর গুলিস্তান এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রান্তপাল (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। তিনি পেশায় ঝাল মুড়ি বিক্রেতা। 

শনিবার রাত ১০টার দিকে গুলিস্তান বঙ্গভবনের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত প্রান্তপাল সাতক্ষীরা আশাশুনি থানার গোনাকরকাঠি গ্রামের উজ্জ্বল পালের ছেলে। তিনি শ্যামপুর মাদবর বাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

নিহতের বাবা উজ্জল পাল বলেন, রাতে ঝাল মুড়ি বিক্রি করে ছেলে বাইসাইকেল দিয়ে বাসায় ফেরার পথে দ্রুতগতির অজ্ঞাত ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমি নিজেও এক সঙ্গে ঝালমুড়ি বিক্রি শেষে আলাদা সাইকেলে যাচ্ছিলাম। আমার পেছনে ছিল প্রান্ত। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।