ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ২৬১৮ মামলা
ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন করায় ২ হাজার ৬১৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে ৩০০টি গাড়ি ডাম্পিং এবং ১১২টি গাড়ি রেকার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো বলা হয়, সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগ পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির এ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।