জুলাই’ গণঅভ্যুত্থান স্মরণে গাকৃবিতে স্থিরচিত্র প্রদর্শনী

জুলাই’ গণঅভ্যুত্থান স্মরণে গাকৃবিতে স্থিরচিত্র প্রদর্শনী

সংগৃহীত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) প্রাঙ্গণে রোববার এক অনন্য আবেগঘন আয়োজনে অনুষ্ঠিত হলো জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে স্থিরচিত্র প্রদর্শনী। রক্তস্নাত সেই দিনের বীর শহীদদের অবদান স্মরণে আয়োজিত ওই প্রদর্শনীতে উঠে এসেছে প্রতিরোধ, ত্যাগ ও বিজয় ইতিহাসের নিখুঁত চিত্রায়ন। 

স্থিরচিত্রে স্থান পেয়েছে জুলাই বিপ্লবে শহীদদের সাহসী ছবি, আহতদের নির্মম নির্যাতনের বিভৎস চিত্র। 

এছাড়া জুলাই আন্দোলনে গাকৃবির শিক্ষার্থীদের অনবদ্য ভূমিকাসহ স্থান পেয়েছে প্রবাসী বাংলাদেশিদের তেজদীপ্ত ভূমিকারও। বিশ্ববিদ্যালয়ের নতুন কৃষি অনুষদের নিচে প্রদর্শিত স্থিরচিত্র অনুষ্ঠানের দুপুর ১২টায় শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। 

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এই স্থিরচিত্রগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের অস্তিত্ব, চেতনা ও অদম্য সাহসের প্রতিচ্ছবি। 

গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের আত্মত্যাগ জাতিকে সত্য ও ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা যুগিয়েছে।

এ সময় উপাচার্য দলমত নির্বিশেষে একতাবদ্ধ থেকে যে কোনো অপতৎপরতাকে রুখে দেওয়ার আহ্বান জানান। 

স্থিরচিত্র প্রদর্শনী উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর মো. নাসিমুল বারীর আলোচকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্বে ও যানবাহন শাখার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়া উদ্দীন কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, স্ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদীয় ডিন। 

উপস্থিত ছিলেন পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ অনেকেই।