আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে জামায়াত আমিরের পোস্ট

আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে জামায়াত আমিরের পোস্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

সবকিছুর জন্য মহান রবের দরবারে অসংখ্য শুকরিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ শুকরিয়া জানান।

পোস্টে জামায়াত আমির বলেন, সবকিছুর জন্য মহান রবের দরবারে অসংখ্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ।

তিনি আরও বলেন, যারা দেশ-বিদেশ থেকে দোয়া করেছেন, মহান আল্লাহ তাঁদের সবাইকে সুস্থ রাখুন এবং উত্তম জাযা দান করুন। আমিন।