ঢাকায় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি : প্রতীকি
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
তবে তাদের নাম ও দলীয় পদপদবির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তালেবুর রহমান।
প্রসঙ্গত, ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ কে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারাদেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। তারই অংশ হিসেবে আওয়ামী লীগের এই ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।