নাটোরে ব্যতিক্রমী উদ্যোগে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন

নাটোরে ব্যতিক্রমী উদ্যোগে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন

সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নাটোরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা আয়োজনে দিনটি পালন করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক আসমা শাহীনের ব্যতিক্রমী উদ্যোগে ডিসি পার্কে একটি উন্মুক্ত লাইব্রেরি 'আলোকিত বাতায়ন' উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত হয় এক বই পড়া প্রতিযোগিতা।

মঙ্গলবার বিকেলে নবনির্মিত উন্মুক্ত লাইব্রেরি 'আলোকিত বাতায়ন' উদ্বোধনের পর পরই একটি বই পড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি রাজস্ব) আরিফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নাটোর পৌর প্রশাসক আসমা খাতুন, জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা ফেরদৌস, এবং এনডিসি শামিম হোসেনসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।

এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে জেলা প্রশাসক আসমা শাহীন বই পড়ার সংস্কৃতিকে নতুন করে উৎসাহিত করার চেষ্টা করেছেন।